Tuesday, July 19, 2011

অ্যানেমোপেগমা



অ্যানোমোপেগমা বা পাইনির ফুল
অ্যানোমোপেগমা বা পাইনির ফুল
ছবি লেখক


লতাজাতীয় গাছ। খুব দুর্লভ। ঘণ্টা আকৃতির হালকা হলুদ রঙের ফুল। গন্ধহীন। ফোটে বর্ষার শুরুতে। আপাত-আবাস ঢাকার বলধা গার্ডেন। আর কোথাও আছে বলে জানা নেই।
বলধা গার্ডেনে যাতায়াতের পর থেকেই গাছটি দেখে আসছি। সাইকি ভাগের শেষ সীমানায় এর অবস্থান। পাশের অন্য গাছ অবলম্বন করে যেন আকাশ ছুঁয়েছে। সাইকি ভাগে প্যাপিরাস ও অশোকগাছের পাশে এবং ছাতিমগাছের নিচে একই ধরনের আরও দুটি গাছ আছে। 
বলধার সাবেক বন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানালেন, এর নাম লতা পারুল। এখনো বলধা গার্ডেনের পরিচর্যাকারীদের কাছে জানতে চাইলে গাছটির নাম লতা পারুলই বলবেন। কিন্তু এটি লতা পারুল নয়, এর নাম অ্যানেমোপেগমা। বাংলা নাম পাইনি। ইয়েলো ট্রাম্পিট ভাইন ইংরেজি নাম। উদ্ভিদবিজ্ঞানীয় নাম Anemopaegma chamberllayni। সদস্য Bignoniaceae পরিবারের।
বর্শার ফলার মতো সুচালো অ্যানেমোপেগমার পাতার উপরিভাগ গাঢ় সবুজ আর নিচের অংশ ফ্যাকাশে ধরনের। আদি বাড়ি দক্ষিণ আমেরিকা। বলধায় ক্যাকটাস ছায়াতরুর পাশেই গাছটি। বর্ষা শেষ হওয়ার আগে দুর্লভ এই গাছ ও তার ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে নিতে পারেন এই বাগানে গিয়ে।

সূত্র:প্রথমআলো, 20/07/2011

No comments:

Post a Comment